শিরোনাম :
উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর

সন্ত্রাসীদের সনাক্তকরণে সাংবাদিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮

ইদ্রিস আলম: কর্মরত সাংবাদিকদের উপর হেলমেটধারীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে সনাক্ত করে আইনের আওতায় আনার আল্টিমেটাম দিয়েছে কর্মরত সাংবাদিক সমাজ।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারায় ১০ মিনিট প্রতীকী কর্মবিরতি পালন করেন সাংবাদিকরা। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদেএ উপর একের পর এক গত কয়েকদিন হামলা চালানো হয়। পুলিশের পাশে দাঁড়িয়ে সাংবাদিক বেছে বেছে এমন হামলা চালায় হেলমেটধারীরা।

এ ঘটনায় ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের সাবেক সভাপতি পারভেজ খান বলেন, সরকারের সদ ইচ্ছার অভাব আছে। হামলাকারী সবাই চিনহিত হয়েছে। সরকার আন্তরিক হলে হামলাকারীরা আইনের আওতায় আসবে।

তিনি বলেন, বিগত দিনে সাংবাদিকদের আন্দোলন থেকে এবারের আন্দোলন ভিন্ন। এবার কোন দলীয় সাংবাদিক পক্ষ আন্দোলন করছে না। এই আন্দোলনের সফলতা আসবে।

বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন (বিএইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ বলেন, প্রশাসন উস্কানি দাতার পরিচয় প্রকাশ করছে। কিন্তু সাংবাদিকদের উপর হামলাকারীদের ফুটেজ তারা চাইছে।

তিনি বলেন, প্রশাসনের ইচ্ছে থাকলে তাদের কাছে যে ফুটেছ আছে তাই দিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারবে।

দীপ আজাদ বলেন, সাংবাদিকরা আহত হলে সমাজের অন্য সবাই আহত হয়। অন্যদের সংবাদ প্রকাশ বন্ধ থাকে। ফলে রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হয়।

সাংবাদিক নেতা দীপু সারোয়ার বলেন, চলমান আন্দোলনের সময় আন্দোলনকারী, আন্দোলন বিরোধী এবং পুলিশ তিন পক্ষেই হামলা নির্যাতনের শিকার হয়েছে দায়িত্ব পালন রত সাংবাদিকরা।

তিনি বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, তবুও কেন তাদের উপর এমন হামিলা। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে গত শনিবার ও রোববার রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পুলিশের উপস্থিতিতে হামলার শিকার হন সাংবাদিকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD