শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয়।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিয়েছে। এ দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, নৌপরিবহন, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল যোগ দিয়েছে। এ দলে বিএসএফের কর্মকর্তাদের পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা আছেন।

বিজিবি জানায়, এবারের বৈঠকে সীমান্ত হত্যা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান দমন, সীমান্তবর্তী এলাকায় অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্ত নদীর পানি ভাগাভাগি ও তীর রক্ষা, যৌথ সীমান্ত ব্যবস্থাপনা এবং সাম্প্রতিক ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণা নিয়ে আলোচনা হবে।

সম্মেলন আগামী ২৮ আগস্ট সমাপ্ত হবে। এরপর ভারতীয় প্রতিনিধি দল দেশে ফিরে যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD