শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, শার্শা সীমান্তে গ্রেপ্তার ৭

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শার্শা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রথিন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩), শিশির মণ্ডলের ছেলে সুজিত মণ্ডল (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্ড মণ্ডলের ছেলে পাঞ্চু মণ্ডল (৩৬), মৃত সুশান্ত নন্দীর মেয়ে পুতুল (২০), বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭) ও মৃত শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৪)। আজ ভোরে শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর এলাকা থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিন হাজার টাকা, আট হাজার রুপি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কায়বা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে এবং সীমান্তবর্তী জনগণকে নিয়মিতভাবে সচেতন করা হচ্ছে। আটককৃতদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD