শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

লুটের অস্ত্রের তথ্য দিলে ৫০০ থেকে ৫ লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

গত বছরের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটা শর্ট গান কিংবা পিস্তল উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। চায়না রাইফেল ও এসএমজি উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে ১ লাখ টাকা। এলএমজির ক্ষেত্রে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রতি রাউন্ড গুলির জন্য দেওয়া হবে ৫০০ টাকা। এই পুরস্কার সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীতে এখন অনেক নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না।’

এ নিয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে দিতে বলেন তিনি।

রাস্তা বন্ধ করে গাজীপুর পুলিশ কমিশনারের যাওয়া-আসার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে। প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ভারতে আটক পুলিশ কর্মকর্তাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘স্বাভাবিক প্রসেসেই তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD