শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের দেহে পাওয়া যায়নি আঘাতের চিহ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার দেহে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেছেন তার ভাই সাংবাদিক চিরঞ্জন সরকার।

ফ্রিজিং গাড়িতে করে ঢাকার বাসভবনে আনা হচ্ছে তাকে। শনিবার (২৩ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জ থেকে শববাহী গাড়িটি রওনা হয়।

তার ভাই সাংবাদিক চিররঞ্জন সরকার জানান, ফ্রিজার অ্যাম্বুলেন্সটি তার মরদেহ নিয়ে প্রথমে যাবে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসভবনে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা শেষে নেয়া হবে সবুজ বাগের বরেদেশ্বরী কালী মন্দিরে। সেখানেই হবে শেষকৃত্যানুষ্ঠান।

এর আগে মুন্সীগঞ্জের সাংবাদিকরা তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। এ সময় কান্নার ভেঙে পড়েন অনেকে।

২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মো. এহসানুল ইসলাম বলেন, শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে ফরেনসিক বিভাগের রিপোর্টের পর চূড়ান্ত বলা যাবে।

উল্লেখ্য, ৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক ‘আজকের পত্রিকা’-য় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেরোনোর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতে তার পরিবার রমনা থানায় জিডি করেন।

শনিবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকায় মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ বিকেল পৌনে ৪টায় লাশ উদ্ধার করেন। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়।

পুলিশ লাশের ছবি ঢাকার রমনা থানায় পাঠায়। পরিবারের কাছে পাওয়া বিভুরঞ্জন সরকারের ছবির সঙ্গে মিলিয়ে মরদেহ শনাক্ত হয়। পরে তার ছেলে ঋত সরকার ও চিররঞ্জন সরকার ঢাক থেকে এসে মরদেহ শনাক্ত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD