শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

দলগুলোর ঐকমত্য না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়: আসিফ মাহমুদ

রংপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (বুধবার) বিকেলে রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহিদ আবু সাঈদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা স্থানীয় সরকারের যে ডেটলক ছিল সেটা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাইছিলাম। কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না থাকায় সেটা করা সম্ভব হয় নাই।’

তিনি বলেন, ‘এখনো আমরা মনে করি মানুষের দৈনন্দিন যে সেবা জন্মনিন্ধন, মৃত্যুসনদ, এনআইডি কার্ড থেকে শুরু করে সকল সেবার জন্য মানুষ স্থানীয় সরকারের উপর নির্ভরশীল। এগুলো ঠিক করার জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের কাঠামো পুনর্গঠন করা অর্থাৎ নির্বাচন প্রয়োজন।’

এসময় জনগণের ভোগান্তি বিবেচনায় নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যাহার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এরপর বিকেলে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আসিফ মাহমুদ। এসময় মাঠভর্তি দর্শক দেখে অভিভূত হন আসিফ মাহমুদ।

তরুণদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করার অনুরোধও জানান তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে রংপুরে নির্মাণ হবে বিভাগীয় স্টেডিয়াম।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD