এসো প্রেমের অমৃতলোকে
– মো. খলিলুর রহমান
ফুলের পাড়ায় সে যে এক প্রীত ফুল!
ফুলদল ওহে বুঝোনা আমায় ভুল।
যদি বুঝ ভুল বলবো তাহলে ডেকে,
দেখে যাও সবে আমার প্রিয়তমাকে।
তাঁর অবয়বে হাজার প্রদীপ আলো,
মনোহরা রুপে করে সদা ঝলোমলো।
নয়ন যুগল দেখতে তোমরা যদি,
কত কথা কয় পলে পলে নিরবধি।
মনলোক তাঁর দেখবার তরে এই,
কবিমন আজ হারিয়েছে বুঝি খেই!
নয়ন তারায় মনের বারতা ধরি,
অপরুপ আলো যায় সে যে সঞ্চারি।
এসো বধু আজ প্রেমের অমৃতলোকে,
স্বর্গ স্বরাজ গড়ে নেই পৃথ্বীলোকে!