শিরোনাম :
বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের অতিসক্রিয়তা উদ্বেগজনক বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ

রাজধানীতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: ‌রাজধানীর ধানমন্ডিতে ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে প্রিয়ডটকম নামে একটি অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টারকে মারধর ও ওই নিউজ পোর্টালের অফিসেও হামলা করা হয়। শুক্রবার (৩ আগস্ট) বিকালে সাড়ে ৬টায় ধানমন্ডির ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’র সামনে এ ঘটনা।

প্রিয়ডটকমে কর্মরত সাংবাদিকরা জানান, নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করছিলো শিক্ষার্থীরা। এসময় জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষার্থীদের তাড়াচ্ছিল ছাত্রলীগ। প্রদীপ দাশ নামে ওই নিউজ পোর্টালের রিপোর্টার সেই ছবি ধারণ করলে তার ওপর হামলা করা হয়।

এক পর্যায়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলা হয়। খবর পেয়ে তার সহকর্মীরা এগিয়ে গেলে ঘটনাস্থল সংলগ্ন প্রিয়ডটকমের অফিসে হামলা করে ছাত্রলীগের কর্মীরা। হামলাকারীরা গেস্ট রুমে ভাংচুর করে। এসময় কর্মরত সাংবাদিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানার সহযোগিতা চাইলেও পুলিশ তাদের কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন সাংবাদিকরা।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, কারা হামলা করেছে তা আমাদের জানা নেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD