চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার পরিবহনে ঝিনাইদহে বাধার মুখে পড়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। গত বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। শুক্রবার সকালে আন্তঃজেলা বাস টার্মিনালসহ শহরের বিভিন্ন বাস ষ্ট্যান্ড ঘুরে দেখা যায় কোথাও কোন বাস ছেড়ে যায়নি। বাস কাউন্টার গুলোকেও দেখা গেছে তালাবদ্ধ অবস্থায়।
এদিকে টানা এ ধর্মঘটের কারণে দূরপাল্লাসহ অভন্ত্যরীন রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারন যাত্রীরা।
জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতা রিপন মন্ডল জানান, সম্প্রতি চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বিভিন্ন কোচ ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতাকর্মীরা স্বাভাবিক চলাচলে বাধা প্রদান করে আসছে। এরই প্রতিবাদে তাদের এ আন্দোলন। তবে দ্রæত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ার দেন তিনি।