গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি স্বাধীন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
শনিবার (৯ আগস্ট) সকালে গাজীপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১ এর কম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী জানান, ছিনতাইয়ের একটি ভিডিও ধারণ করায় স্বাধীনসহ কয়েকজন মিলে তুহিনকে হত্যা করে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমনকে আটক করা হয়।