শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইয়ের চেতনায় ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য ‘জুলাই গণ অভ্যুত্থান’-এর চেতনাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে এবং ফ্যাসিবাদী অপশাসনের মূল উৎখাত করতে হবে।

৫ আগস্ট ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বলেন, “বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী দমননীতির বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালের এই দিনে অর্জিত হয়েছিল চূড়ান্ত বিজয়। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তিতে দেশের স্বাধীনতাকামী জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

রাষ্ট্রপতি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “যারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে প্রাণ দিয়েছেন, আমি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি। এ আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী ও দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধার আত্মত্যাগ জাতির জন্য গর্বের বিষয়।”

তিনি আরও বলেন, “জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ রয়েছে।”

রাষ্ট্রপতির ভাষণে আরও উল্লেখ করা হয়, “এই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, নিপীড়ন, গুম, খুন, ভোটাধিকার হরণ, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে যুবসমাজ ও সাধারণ মানুষের ক্ষোভের অভূতপূর্ব বিস্ফোরণ।”

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD