শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

চট্টগ্রামে পুলিশ কর্তার বাসা থেকে ইয়াবা উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: চট্টগ্রামের বাকলিয়া হাফেজনগর এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে প্রায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ জুলাই) মধ্যরাতে ওই বাসায় অভিযান চালায় র‌্যাব। এসময় নাজিম উদ্দিন মিল্লাত (৩০) নামে একজনকে আটক করা হয়।

র‌্যাব-৭ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীরর পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সীর বাড়ির একটি ভাড়া বাসায় অভিযানে যায় র‌্যাব। এসময় সেখান থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানার উপ-পরিদর্শক খন্দকার সাইফুদ্দিনের বাসায় অভিযান চালানো হয়। তার পরিবারের সদস্যরা ওই বাসায় থাকে না। তারা অন্য ফ্ল্যাটে থাকে।

তিনি দাবি করেন, ইয়াবা ব্যবসার জন্য সাইফুদ্দীন বাসাটি ভাড়া নিয়েছেন। তবে সাইফুদ্দীনকে আটক করা যায়নি। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

অভিযানে ইয়াবা ছাড়াও বেশ কয়েকটি মোবাইল ফোন ও বিভিন্ন রকম মাদক উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD