শিরোনাম :
বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ খেলাধুলার সঙ্গে আত্মরক্ষার শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট চালুর পরিকল্পনায় সরকার বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা চালুর তাগিদ দিল ভারতের সংসদীয় কমিটি মরক্কো-স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, প্রাণ গেল ৫৭ জনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু

বাস চাপায় শিক্ষার্থীর করুণ মৃত্যু: নৌমন্ত্রীর বিবেকহীন অট্টহাসি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: বাসের চাপায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ, সে সময় নৌমন্ত্রীর মুখে দেখা গেল হাসির ঝলক। অনেকটা বিবেকহীন মানুষের মতোই শিক্ষার্থীদের মৃত্যুতে দুঃখ প্রকাশ না করে হেসে হেসেই সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেন নৌমন্ত্রী শাজাহান খান।

হাসতে হাসতে জানান দোষীদের শাস্তির কথা। আর সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শোকাহত সাধারণ মানুষ মন্ত্রীর এহেন নির্বিকার ভূমিকার সমালোচনা করছেন। প্রশ্ন তুলেছেন, অট্টহাসি দিয়ে যখন মন্ত্রী বলছেন- দোষীদের শাস্তির কথা, সে ক্ষেত্রে কতটা শাস্তি পাবেন দোষীরা?

২৯ জুলাই, রবিবার সচিবালয়ে মংলা বন্দরের জন্য মোবাইল হারবার ক্রেন ক্রয়-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের উল্টো দিকের সড়কে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিয়েছে ‘জাবালে নূর’ পরিবহনের একটি বাস। এতে ছাত্রীসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নজরে এনে এক সাংবাদিক মন্ত্রীকে বলেন, আপনার (নৌমন্ত্রী) প্রশ্রয়ে দিন দিন চালকরা বেপরোয়া হয়ে উঠেছেন। জবাবে হাসিমুখে মন্ত্রী বলেন, ‘এ প্রোগ্রামের সঙ্গে কি এটা রিলেটেড? আমি শুধু এটুকু বলতে চাই, যে যতটুকু অপরাধ করবে, সে সেভাবেই শাস্তি পাবে।’

ভারতের একটি সড়ক দুর্ঘটনার উদাহারণ টেনে অনেকটা অট্টহাসিতে মন্ত্রী বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, ভারতের মহারাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় ৩৩ জন মারা গেছেন। এখন সেখানে কী…আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে বলে। আমি মনে করি, এ বিষয়ে যদি আপনারা আলোচনা করতে চান, এটা নিয়ে পরে আলোচনা হবে।’

নৌমন্ত্রীর সমালোচনা করে উশিন ফাতিমা নামের একজন মানবাধিকার কর্মী ফেসবুকে লিখেন, ‘আমাদের পরিবহনমন্ত্রী শাহজাহান খান আজ বাসচাপায় তিন জন শিক্ষার্থীর মৃত্যু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভাবলেশহীন, নির্বিকারভাবে হাসছে!’

মো. স্বাধীন মাহাবুব নামের একজন ফেসবুকে মন্তব্য করেন, ‘মন্ত্রী মহোদয় এর আগে বলেছে, শুনেছি ড্রাইভারদের দোষ নেই, দোষ হচ্ছে সাধারণ মানুষদের ও যাত্রীদের, আসলে বাংলাদেশে কোনো আইনশৃঙ্খলা নেই বিধায় এমন অবস্থা। বাংলাদেশে নিয়মশৃঙ্খলা আছে শুধু নিজেদের বাঁচার জন্য। শৃঙ্খলা ভঙ্গ করে একটা গাড়ি চলাচল করলে সাথে সাথে বড় আকারের দণ্ডাদেশ এবং বড় রকমের জরিমানা করা দরকার।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD