শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

বন্যা-অসুস্থতা-দীর্ঘ পথ পেরিয়ে ইরান থেকে ফিরছেন ২৮ বাংলাদেশি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫

যুদ্ধাবস্থার কারণে ইরান থেকে দেশে ফেরার পথে ২৮ সদস্যের একটি বাংলাদেশি দলকে অসুস্থতা, দীর্ঘ সড়কযাত্রা এবং পাকিস্তানের ভয়াবহ বন্যার মতো নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

গত ২৫ জুন তেহরান থেকে রওয়ানা হয়ে তারা রোববার (২৯ জুন) রাত পর্যন্ত করাচিতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন।

জানা যায়, বাংলাদেশিরা ইরানের মারজাভেহ সীমান্ত দিয়ে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তাফতান সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশ করেন। সেখান থেকে দীর্ঘ সড়কপথে তাদের করাচিতে নিয়ে যাওয়া হয়। তবে সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে যাত্রাপথ ছিল অত্যন্ত কঠিন।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও জরুরি বিভাগ জানায়, গত দুই দিনে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ঘরবাড়ি ধসে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জাগোনিউজকে জানান, পাকিস্তানে দিনভর বৃষ্টির মধ্যে সড়কপথে করাচি পর্যন্ত পৌঁছাতে বাংলাদেশিদের অনেক বেগ পেতে হয়েছে। তবে সবচেয়ে ভালো খবর হলো, সবাই সুস্থভাবে করাচিতে পৌঁছেছেন। সোমবার (৩০ জুন) থেকে তারা ঢাকায় ফিরতে শুরু করবেন।

তিনি আরও জানান, যাত্রীদের অধিকাংশই কিডনি প্রতিস্থাপনসহ নানা জটিল রোগের চিকিৎসার জন্য ইরানে গিয়েছিলেন। দীর্ঘ সড়কযাত্রায় অনেকে অসুস্থবোধ করছেন। তাদের মধ্যে ৭-৮ জন রোগীকে নিয়মিত কিডনি ডায়ালাইসিস করাতে হয়।

এ কারণে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের পর তাদের একরাত স্থানীয় একটি হোটেলে রাখা হয় এবং সেখানে একটি হাসপাতালে ডায়ালাইসিস করানোর ব্যবস্থা করা হয়। এরপর তাদের করাচিতে নিয়ে আসা হয়।

বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, রোববার রাতে করাচির একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সোমবার থেকে তারা বিভিন্ন ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, করাচি থেকে সবার ঢাকায় ফেরার ব্যবস্থা করা হয়েছে। তবে সবাইকে একসঙ্গে একই ফ্লাইটে আনা সম্ভব নাও হতে পারে। প্রথমে যাদের চিকিৎসার প্রয়োজন, তাদের স্থানীয় হাসপাতালে ডায়ালাইসিস করানো হবে। যারা শারীরিকভাবে সুস্থ, তারা সোমবার থেকেই দেশে ফিরবেন।

উল্লেখ্য, ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী প্রায় ২৫০ বাংলাদেশি তেহরানে বাংলাদেশ দূতাবাসে নিবন্ধন করেছেন। তাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে ইরান-ইসরায়েল সংঘাত কিছুটা কমে আসায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক। এ কারণে অনেক প্রবাসী এখন আর দেশে ফিরতে চান না।

বর্তমানে ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন, যাদের মধ্যে তেহরানেই রয়েছেন প্রায় ৪০০ জন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD