শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

গোপালগঞ্জে জয়ের জন্মদিন ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার ২৭ জুলাই দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৪৮তম জন্মদিন উদযাপন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

এরপর দুপুরে কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এরপর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেকও কাটা হয়।

পরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকরামুজ্জামান আকরাম, যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম আব্বাস, গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-ইফতিহাজ, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিতীশ রায়, স্বেচ্ছাসেবক লীগের নেতা বিএম আলম সিদ্দিকী, সাইফুল ইসলাম মানিক, মো. জানে আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নারায়ণ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, পৌর মেয়র মো: কামাল হোসেন শেখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD