শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলন বন্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে উত্তোলন ফেইজের মজুত শেষ হওয়ায় সোমবার দুপুর থেকে উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক।

তিনি বলেন, ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই ফেইজ থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উৎপাদন প্রায় দেড় মাস সময় সাময়িক বন্ধ থাকছে। নতুন এই ফেইজ থেকে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন কয়লা পাওয়া যাবে। ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপনে কাজ শেষে আগস্টের প্রথম সপ্তাহে কয়লা উত্তোলন শুরু হবে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রাখার জন্য কোল ইয়ার্ডে প্রায় ৫ লাখ টন কয়লা মজুদ রয়েছে। কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটটি থেকে উৎপাদিত ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার বলেন, খনির নতুন ফেইজ তৈরি করতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ। নতুন ফেইজের উন্নয়নকাজ শেষ হলে আগস্টের প্রথম সপ্তাহে কয়লা উত্তোলন আশা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD