একেএম বাবু রাজশাহী প্রতিনিধি: তানোর উপজেলা যুবলীগের সভাপতি এবং কলমা ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না সিটি নির্বাচন এবং জাতীয় নির্বাচন উপলক্ষে দিনে দিনে সু সংগঠিত হচ্ছে তানোর উপজেলা যুবলীগ।
এদিকে সরেজমিন খোজ খবরে জানা গেছে (রাজশাহী-১) গোদাগাড়ী তানোর অাসনে সকল অঙ্গ সংগঠনের মধ্যে বর্ধিত সভা সফল ভাবে বর্ধিত সভা হয়েছে তানোর যুবলীগের। এছাড়া উপস্থিত নেতা কর্মীদের সাথে মতামতে এ সব কথা জানা গেছে। ফলে প্রতিনিয়ত ব্যস্তসময় পার করছে উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
তিনি যুবলীগের নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে ময়না বলেন, অাগামী (৩০জুলাই) রাজশাহী সিটিকর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় নিতে হলে মাঠে নেমে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। সিটি নির্বাচন উপলক্ষে উপজেলা অাওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
২৫শে জুলাই রবিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে কৃষক লীগের বিশেষ বর্ধিত সভাতে যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার সাথে কথা হলে তিনি বলেন, এএইচএম খায়রুজ্জামান লিটন এবারে লক্ষাধিক বেশি ভোটে বিজয় হবেন।
অপরদিকে দেখা গেছে কৃষকলীগের বর্ধিত সভাতে সভাপতি জাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা অা,লীগের সভাপতি, তানোর গোদাগাড়ী অাসনের জনপ্রিয় (এমপি) অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ধিত সভাতে অারো যারা ছিলেন তারা হলেন, কৃষক লীগের কেন্দীয় সহ সভাপতি অাব্দুল লতিফ, জেলা সভাপতি রবিউল অালম বাবু, সাধারন সম্পাদক তাজমুল।
এদিকে তানোর উপজেলা অা,লীগের সাধারন সম্পাদক, অাব্দুল্লাহ অাল মামুন, যুবলীগের উপজেলা সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, শফিকুল সরকার সহ অনেকে কৃষকলীগের বর্ধিত সভাতে উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকার বিজয় সিটি নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার সব কটি অাসন নিজেদের দখলে রাখা যাবে সে বিষয়ে জরুরী নজর দেয়ার কথা বলেছেন (এমপি) ফারুক চৌধুরী। তিনি বলেন, এএইচএম খায়রুজ্জামান লিটনের মাধ্যমে রাজশাহী সিটি নতুন গঠন হবে। লিটনের হাতে এবার নৌকার বিজয় হবে এবং রাজশাহীর উন্নয়নে দু হাজার কোটি টাকা বরাদ্দ হবে। রাজশাহীর ভোটারেরা অার কোন ভুল করবেনা। তিনি বলেন, উন্নয়নে বিশ্বাসী যে ব্যক্তি এবার তার হাতে নৌকা তুলে দিয়েছেন শেখ হাসিনা।
অনুষ্ঠান শেষে অনলাইন জার্মান বাংলা টোয়েন্টিফোর চ্যানেলের সংবাদ কর্মী লুৎফর হায়দার রশিদ ময়নার কাছে জানতে চাইলে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (রাজশাহী-১) অাসনে গতবারে শিক্ষা নিয়ে নৌকার মাঝি ফারুক চৌধুরী অাছেন এবং অাগামীতে তিনি থাকবেন। তিনিতো জেলা অাওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং শহীদ পরিবারের সন্তান অালহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
ময়না চেয়ারম্যান বলেন, অা,লীগ পরিবারের সকলের প্রতি পাড়া মহল্লাতে গিয়ে ভোট বৃদ্ধির জন্য সকলকে অাহব্বান জানিয়েছেন।