শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

লন্ডন থেকে দেশে ফিরে যে বার্তা দিলেন আমীর খসরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১ ঘন্টা ৩৫ মিনিটের এই বৈঠক সফল হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ জুন) সকালে লন্ডন থেকে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বৈঠক সফল হয়েছে। জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচনের, সেটা পূরণ হয়েছে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারি পর্যন্ত অনেক দীর্ঘ সময়। বিচার চলমান প্রক্রিয়া। সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে। সেটা হতে এক থেকে দেড় মাসের বেশি লাগবে না।

বিএনপি গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেহেতু দেশের মানুষ প্রায় ২০ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি গুরুত্ব পেয়েছে আলোচনায়। আর এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ঐকমত্যের, যেখানে আমরা পৌঁছাতে পেরেছি।

তিনি আরও বলেন, ঐকমত্যের ভিত্তিতে যতটুকু সংস্কার প্রয়োজন তা এখন করা হবে। আর বাকিটা করা হবে নির্বাচনের পর।

এ সময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে অচিরেই দেশের মানুষ নিজেদের ভোটের অধিকার ফিরে পাবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

এর আগে, শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে তাদের বৈঠকটি শেষ হয় ৩টা ৩৫ মিনিটে।

১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন। তার আগে, ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা উপহারগুলো বেশ উৎফুল্ল হয়ে গ্রহণ করেন এবং তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD