শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

বাম জোটের ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ ২৭-২৮ জুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
রাখাইনে করিডোর ও চট্টগ্রাম বন্দর ইজারা দেয়ার তৎপরতার প্রতিবাদ

আশীষ কুমার দে, জিবিসি, ঢাকা অফিস
বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বন্দরনগর চট্টগ্রাম পর্যন্ত আগামী ২৭-২৮ জুন রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের প্রথম সারির বামপন্থী দলগুলোর মোর্চা বাম গণতান্ত্রিক জোট।

দেশটির প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামকে বিদেশিদের কাছে লিজ দেয়া (ইজারা প্রদান) ও মায়ানমারের রাখাইন রাজ্যের কাছে বাংলাদেশ ভূখন্ডে কথিত মানবিক করিডোর স্থাপনের সুযোগ দেয়ার তৎপরতার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছে জোট।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, করিডোর ও বন্দর ইজারা দেয়ার সিদ্ধান্ত জনমতের বিরুদ্ধে; যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে বাম প্রগতিশীল বিভিন্ন দল ও সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কর্মসূচি সফল করতে এরই মধ্যে গণসংযোগ ও সভা-সমাবেশ শুরু হয়েছে।

জোটের নেতারা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেয়ার বিষয়ে যেসব কথার অবতারণা করেছেন, তা কোনো দেশপ্রেমিক মানুষ গ্রহণ করতে পারে না।

প্রধান উপদেষ্টা এ বিষয়ে ভিন্নমত পোষণকারী আন্দোলনকারীদের প্রতিহত করার যে ঘোষণা দিয়েছেন, তা প্রকারান্তরে ‘মব সন্ত্রাসকে’উসকে দিচ্ছে। সরকারের দায়িত্বপূর্ণ কোনো পদে থেকে এ ধরনের উসকানি জনগণ গ্রহণ করবে না; বরং প্রত্যাখ্যান করবে।

জোটের নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর লাভজনক। এই বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়ার অর্থ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর আঘাত হানার পথ পরিষ্কার করা। দেশের বামপন্থী গণতান্ত্রিক দল ও দেশপ্রেমিক শক্তিগুলো সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম ‘রোডমার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স জানান, রাখাইনে করিডোর বা প্যাসেজ প্রদান এবং চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার পরিকল্পনা বাতিলের দাবিতে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আগামী ২৭ জুন জাতীয় প্রেস ক্লাব থেকে রোড মার্চ শুরু হবে। ২৮ জুন চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। ওই সময় দেশের সব জেলা-উপজেলায়ও সংহতি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হবে।

রুহিন হোসেন প্রিন্স আরো বলেন, বাম জোট এই কর্মসূচি ঘোষণা করলেও এতে বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন অংশ নেবে।

কর্মসূচি সফল করতে এরই মধ্যে গণসংযোগ শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম ও কুমিল্লা সফর করছেন। তাঁরা বাম জোটের সভা-সমাবেশ ছাড়াও ওই অঞ্চলের বাম গণতান্ত্রিক ও প্রগতিশীল বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিকে কর্মসূচি সামনে রেখে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়।

বাম জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় অংশ নেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।

সভায় বলা হয়, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তি অনির্বাচিত সরকারের ওপর ভর করে তাদের স্বার্থ রক্ষায় প্রচেষ্টা চালাচ্ছে; যার অংশ হিসেবে রাখাইনে করিডর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেয়ার পরিকল্পনা করা হয়েছে। দেশের স্বার্থবিরোধী এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। সভায় আরো বলা হয়, আগামী ২৭ ও ২৮ জুনের রোড মার্চ হবে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণের রোড মার্চ।

এ বিষয়ে বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, সাম্রাজ্যবাদী শক্তির পরিকল্পনায় করিডোর দেয়ার নামে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। একইভাবে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার চক্রান্ত অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বন্দরের উন্নয়নে বিদেশি বিশেষজ্ঞ রাখা যেতে পারে, কিন্তু বন্দর ইজারা দেয়া যাবে না। এটা দেশের মানুষের সম্মান ও স্বাধীনতার ওপর আঘাত। তাই রোড মার্চ কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে।

স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় সম্পদ, ভোটাধিকারসহ নিজেদের অধিকার রক্ষায় সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বজলুর রশীদ ফিরোজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD