শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

যাত্রাবাড়ী ও সায়দাবাদে ঢাকামুখী মানুষের চাপ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন প্রিয়জনের সঙ্গে গ্রামে ঈদ করতে যাওয়া মানুষ। বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ী ও সায়দাবাদ এলাকা ঘুরে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। ঈদের পর আজই ঢাকায় ফেরা যাত্রীর চাপ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যাত্রাবাড়ী-সায়দাবাদসহ আশেপাশের এলাকার সড়ক-মহাসড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী পূর্ণ একের পর এক বাস এসে থামছে। বাস থেকে নেমে যাত্রীরা বাসার পথ ধরছেন লোকাল বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা কিংবা ভাড়ায় চালিত মোটরসাইকেলে।

যাত্রাবাড়ী-সায়দাবাদ এলাকা এখন লাগেজ, ব্যাগ, বস্তা বহনকারী গ্রাম থেকে কর্মস্থলে ফেরা মানুষের আনাগোনায় মুখর। অনেককেই গ্রামে কোরবানি দেওয়া গোশত বহন করতেও দেখা গেছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর হওয়ার আগে থেকেই দেশের বিভিন্ন গন্তব্য থেকে বিপুল সংখ্যক বাস যাত্রী নিয়ে রাজধানীতে প্রবেশ করতে শুরু করে। এখন পর্যন্ত রাজধানীতে ফিরতে সড়কে যানজট কিংবা বড় কোন সমস্যার কথা শোনা যায়নি।

বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা এক্সপ্রেসওয়ে দিয়ে পোস্তগোলা সেতু পার হয়ে জুরাইন, দোলাইপাড়, যাত্রাবাড়ী ও সায়েদাবাদে নামছেন। অন্যদিকে চট্টগ্রাম, সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মেডিকেল, রায়েরবাগ, শনির আখড়া, কাজলা, যাত্রাবাড়ী সায়েদাবাদ এসে নামছেন।

অনেকেই বাসে এসে সায়েদাবাদে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে নামছেন। ফ্লাইওভারের ওপরে নামা যাত্রীদের সায়েদাবাদ অংশের ঢাল বেয়ে নিচে নামতে দেখা গেছে।

চাঁদপুর রুটে চলাচল করা পদ্মা এক্সপ্রেসের চালক মো. শাহ আলম বলেন, আজকে যাত্রীর চাপ সবচেয়ে বেশি। পুরো গাড়ি ভরে যাত্রী নিয়ে এসেছি। আগামী কয়েক দিন এ চাপ থাকবে।

গত শনিবার সারাদেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে এবার সরকারি কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি পেয়েছেন। গত ৫ জুন শুরু হওয়া ঈদের ছুটি আগামী ১৪ জুন পর্যন্ত কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD