শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

রাজধানীতে ফেরা যাত্রীর চাপ বেড়েছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের চাপ গত কয়েক দিনের তুলনায় বেড়েছে। বুধবার (১১ জুন) রাজধানীতে প্রবেশের অন্যতম এলাকা যাত্রাবাড়ী-সায়েদাবাদসহ আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্য থেকে যাত্রীরা ঢাকায় প্রবেশ করছেন। প্রতিটি বাসেই যাত্রী পূর্ণ।

এবার ঈদের পরে দীর্ঘ ছুটি থাকায় ঈদের পর তিনদিন পর্যন্ত ঢাকায় ফেরা যাত্রীদের চাপ দেখা যায়নি। গত কয়েকদিনের তুলনায় আজ বুধবার যাত্রীর চাপ বেশি বলে জানিয়েছেন সড়ক পরিবহন সংশ্লিষ্টরা।

ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বৃহস্পতি, শুক্র ও শনিবার সর্বোচ্চ থাকতে পারে বলে মনে করছেন বাস মালিক শ্রমিকরা। তারা বলছেন, মূলত আগামী রোববার (১৫ জুন) থেকে খুলছে সরকারিসহ সব ধরনের অফিস ও শিল্প প্রতিষ্ঠান।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের পোস্তগোলা, জুরাইন, ধোলাইপাড়, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, রায়েরবাগ, শনির আখড়া, মেডিকেল, কাজলাসহ আশেপাশের এলাকায় বাস থেকে নামতে দেখা গেছে। এসব এলাকা এখন ঢাকায় ফেরা মানুষের আনাগোনায় মুখর।

বাস থেকে নেমে বেশিরভাগ যাত্রীই রাজধানীর বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছাতেও পারছেন। কারণ সহজেই মিলছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। তবে যাত্রীরা জানিয়েছেন, বাস থেকে নেমে গন্তব্যে যেতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের।

বুধবার সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা-কোম্পানীগঞ্জ-নবীনগর রুটে চলাচল করা গোমতী এক্সপ্রেসের একটি বাস এসে থামে যাত্রাবাড়ীর জনপথ মোড়ে। বাসটি যাত্রীতে পূর্ণ ছিল। বেশিরভাগ যাত্রীই নেমে যান এখানে।

ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করা আল আরাফা এক্সপ্রেসের এক বাসের চালক শহিদুল ইসলাম বলেন, ঢাকায় আসা যাত্রী বেড়েছে। গাড়ি মোটামুটি ভরেই ঢাকায় এসেছি। রাস্তায় কোনো ঝামেলাও হয়নি।

কুমিল্লা থেকে বাসে ঢাকায় ফিরেছেন শাহনাজ বেগম, তার মা এবং সন্তান। সায়েদাবাদে কথা হয় শাহনাজ বেগমের সঙ্গে। তিনি বলেন, আমরা যাবো সিপাহীবাগ। সিএনজিচালিত অটোরিকশা ৫০০ টাকা ভাড়া চাচ্ছে, যেখানে ভাড়া সর্বোচ্চ আড়াইশ টাকা। গাড়ি আছে অনেক কিন্তু ভাড়া বেশি চাচ্ছে।

গত ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি কর্মচারীরা টানা ১০ দিন ছুটি পাচ্ছেন। গত ৫ জুন থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। আগামী ১৪ জুন পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD