শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

লন্ডন পৌঁছে হোটেল ল‌বিতেই একাধিক বৈঠক করবেন ড. ইউনূস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় (লন্ডন সময় সকাল সা‌ড়ে ৭টা) হি‌থ্রো বিমানবন্দ‌রে পৌঁছানোর কথা বাংলা‌দে‌শের অন্তর্বর্তী সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের।

বিমানবন্দ‌রে তদেরকে স্বাগত জানা‌বেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইক‌মিশনার আবিদা ইসলাম ও ব্রিটিশ রাজার প্রতি‌নি‌ধিরা।

লন্ডনে বাংলাদেশ হাইক‌মিশ‌নে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হো‌সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার হো‌টেল ল‌বি‌তেই বেশ ক‌য়েকটি বৈঠক কর‌বেন প্রধান উপ‌দেষ্টা। পরবর্তীতে আ‌রও কিছু যোগ হ‌বে তার কর্মসূচিতে।

সূত্র জানায়, বিমানবন্দর থে‌কে সেন্ট্রাল লন্ড‌নের হো‌টে‌লে পৌঁছে প্রাতরাশ সে‌রেই বেশ ক‌য়েকটি বৈঠকের সূচি র‌য়ে‌ছে ড. ইউনূসের। এর মধ্যে তার সঙ্গে হো‌টেলে দেখা কর‌বেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এ‌পি‌পিজি) সদস‌্যরা। এ গ্রু‌পের চেয়ারপারসন বাংলাদেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ এম‌পি আপসানা বেগম। এরপর একা‌ধিক মি‌ডিয়া‌কে সাক্ষাৎকার দেওয়ার সময় রাখা হ‌য়েছে। 

প্রধান উপ‌দেষ্টার প্রেস সচিবও মঙ্গলবার লন্ড‌নে প্রেস ব্রিফিং কর‌তে পারেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD