শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

নোয়াখালীতে বিমান বন্দরের সম্ভাব্যতা পরীক্ষা শেষে তিন মাসের মধ্যে রিপোর্ট: বিমানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জুলাই, ২০১৮

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি : আগামী তিন মাসের মধ্যে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে নোয়াখালীতে বিমানবন্দর ও অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দেশের প্রতিটি জেলায় একটি করে বিমানবন্দর নির্মাণ করা হবে এবং সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী রোববার (২২ জুুুুলাই) বিকেলে নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরশুল্লাকিয়া গ্রামের ১৬ একর ভূমির উপর ১৯৯৩ সালে নির্মিত নোয়াখালীর একমাত্র এয়ারপোর্টটির রানওয়ে পরিদর্শন শেষে এসব কথা বলেন।

পর্যটন শিল্প নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবারে মন্ত্রী বলেন নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপ ও সূবর্ণচর পর্যটন শিল্পের সম্ভাবনাময় একটি খাত। এ খাতকে কাজে লাগাতে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং কিছু দিনের মধ্য এটি নিয়ে মন্ত্রীসভায় কথা বলার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

এসময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াস শরিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগ নেতা একেএম শামছুদ্দিন জেহান, মাহমুদুর রহমান জাবেদ, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিণ্টুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD