শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

বিস্ফোরক মামলায় রাজশাহী জেলা বিএনপি নেতা মন্টু গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জুলাই, ২০১৮

রাজশাহী প্রতিনিধি: বিস্ফোরক মামলায় রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচনি প্রচারণায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় শনিবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ( সদর) ইফতেখায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত মঙ্গলবার (১৭ জুলাই) সকালে নগরীর সাগরপাড়ায় বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় ককটেল বিস্ফোরণের মামলায় মতিউর রহমান মন্টুকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে।’

তিনি আরও বলেন, ‘রবিবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হতে পারে।’

এর আগে মঙ্গলবার সকালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগের সময় পথসভা চলাকালে ককটেল হামলার ঘটনায় অজ্ঞাত আটজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়। বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD