শিরোনাম :
বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ খেলাধুলার সঙ্গে আত্মরক্ষার শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট চালুর পরিকল্পনায় সরকার বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা চালুর তাগিদ দিল ভারতের সংসদীয় কমিটি মরক্কো-স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, প্রাণ গেল ৫৭ জনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু

মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জুলাই, ২০১৮

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এ সময় বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত থেকে আজ রোববার (২২ জুলাই) ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্রসহ এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মো. আব্দুল হাকিম ও মোহাম্মদ শহীদুল্লাহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা রয়েছে- এই খবরে গতকাল রাতে র‌্যাবের একটি দল অভিযানে যায়। অভিযানে কালারমারছড়ার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

এ সময় র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র তৈরির দুইজন কারিগরকে আটক করা হয়। অভিযানে ওই কারখানা থেকে ২০টি অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও গুলি উদ্ধার করা হয়েছে।

আরও কারখানার সন্ধান ও অস্ত্র উদ্ধারে আটকদের নিয়ে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালানো অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD