শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনের ধীরগতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

এক দিন পরেই পবিত্র ঈদুল আজহা। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে ছুটছে মানুষ। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রায় যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে।

মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী প্রায় ২৭ কিলোমিটার এলাকায় স্টপেজগুলোতে ধীরগতি দেখা দিয়েছে। যাত্রী উঠানোর কারণে বাসগুলো দীর্ঘ সময় স্টপেজে দাঁড়িয়ে থাকায় এ ধীরগতির সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন চালকরা।

ময়মনসিংহগামী আলম এশিয়া বাসের চালক মমিনুল বলেন, চান্দনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই প্রথমে সালনাতে যানজটে আটকে যাই। এরপর পোড়াবাড়ি, রাজেন্দ্রপুর, হোতাপাড়া, বাঘেরবাজার, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী, মাওনা পল্লী বিদ্যুৎ মোড়, রঙ্গিলা বাজার এলাকায় যে বাস স্টপেজগুলো রয়েছে তার সব জায়গাতেই ধীরগতি মিলেছে। স্টপেজ পাড় হওয়ার পর দেখা যাচ্ছে ঈদযাত্রায় বাসসহ বিভিন্ন পরিবহন মহাসড়কের পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যাত্রীর জন্য অপেক্ষা করছে। এ কারণেই পেছনের গাড়িগুলো বাস স্টপেজগুলোতে আটকে যাচ্ছে। আর এতে ভোগান্তি তৈরি হচ্ছে।

অপর চালক সোহাগ জানান, সারা বছর যে সকল মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা স্বল্প দূরত্বে চলাচল করে তারা ঈদযাত্রায় দূরপাল্লার যাত্রী পরিবহন করে থাকে। তারা আকাবাঁকাভাবে বাস স্টপেজে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলছে। আর এতেই মহাসড়কে যান চলাচলে বাধা তৈরি হচ্ছে।

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ঈদযাত্রায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে। এছাড়াও বাস স্টপেজগুলোতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD