শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

যমুনা সেতুর পশ্চিম পাড়ে যানজট-ধীরগতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ঈদযাত্রার চাপ সামলাতে যমুনা সেতুতে ঢাকাগামী লেনে টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখার ফলে বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টা পশ্চিম পাড়ে যানজট হয়েছে। সায়দাবাদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। যার ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ অনেক বেড়ে যাওয়ায় শুধু উত্তরমুখী লেনে টোল আদায় চালু রাখা হয়েছিল। কারণ এই লেনের যানবাহন ও যাত্রীর চাপ তুলনামূলক বেশি। তবে ৪০ মিনিট পরেই ঢাকামুখী টোল আদায় শুরু হয়েছে।

যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘ সময় টোল আদায় বন্ধ থাকার পর পুনরায় টোল আদায় শুরু হলে যানজট কিছুটা কমলেও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। চলছে থেমে থেমে। এতে করে যাত্রী ও চালকদের দুর্ভোগ আরও বেড়েছে।

ঢাকামুখী আবির পরিবহনের এক চালক জানান, যমুনা সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়েছে। গাড়ি থামিয়ে বসে আছি, কখন চলবে ঠিক নেই।

যানজটে আটকে পড়া এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, রোদে পুড়ছি, ছোট বাচ্চা নিয়ে খুব কষ্ট হচ্ছে। টোল বন্ধ থাকায় গাড়ি চলছিল না, আর এখন একটু একটু করে চলছে। এমন দুর্ভোগের মুখে পড়তে হবে ভাবিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD