শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯ শতাংশ।

সোমবার (২ জুন) টেলিভিশনে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এ সময় তিনি নতুন রাজস্ব লক্ষ্যমাত্রার কথাও জানান।

অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আদায় বাড়াতে এনবিআর তাদের উদ্যোগ চালিয়ে যাচ্ছে। কর অব্যাহতি যুক্তিসংগত করা এবং মধ্যমেয়াদি রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে চেষ্টা চলছে। এসব প্রচেষ্টা সফল করতে জনবল বাড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও শক্তিশালী করা হয়েছে। কর অব্যাহতির সুবিধা ধীরে ধীরে কমানো, করজাল বাড়ানো এবং যেখানে সম্ভব সেখানে একক ভ্যাট হার চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, রাজস্ব আয়ের মোট লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকার মধ্যে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা সংগ্রহ হবে এনবিআরের মাধ্যমে। বাকি ৬৫ হাজার কোটি টাকা আসবে অন্যান্য উৎস থেকে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ঘাটতি নিয়ন্ত্রণে রাখা এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এবারের বাজেট তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই বাজেটের লক্ষ্য নিম্ন আয়ের মানুষদের কিছুটা ‘পরিত্রাণ’ দেওয়া।

এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ও অর্থ বিল অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD