শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২ জুন, ২০২৫

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বাড়ছে। যাত্রীদের নিরাপত্তা দিতে চন্দ্রা এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

সোমবার (২ জুন) সকাল থেকে মহাসড়কে অতিরিক্ত গণপরিবহনের চলাচল ছিল চোখে পড়ার মতো।

জানা যায়, উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষ এই চন্দ্রা দিয়ে বাড়ি যেতে হয়। ফলে প্রতি বছর এই চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজটের ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। কয়েকদিন পরেই ঈদুল আজহা। তাই সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ। এ ছাড়া উপজেলায় তিন শতাধিক শিল্প কারখানা রয়েছে। সকালে ছোট ছোট অনেক শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। যার ফলে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন অনেকে।

এ দিকে চন্দ্রা এলাকায় ছিনতাইকারী, ডাকাতি, মলম পার্টি সদস্যদের হাতে যেন যাত্রীরা কোনো রকম হয়রানির শিকার না হতে হয়। তার জন্য চন্দ্রা এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সকাল থেকেই যানজট নিরসনে মহাসড়কে সেনাবাহিনী সদস্য ও পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে নাওজোড় (কোনাবাড়ি) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগা তুল আলম বলেন, এবার ঈদকে ঘিরে মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা দিতে চন্দ্রা এলাকাজুড়ে ১০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা মহাসড়কে থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD