শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

ই-পাসপোর্ট বিষয়ক চুক্তি সইয়ে অংশ নিতে ঢাকায় জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: ই-পাসপোর্ট সংক্রান্ত চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতেই দু’দিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় এসেছেন জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেন । একটি কূটনৈতিক সূত্রে তা নিশ্চিত করেছেন।

আজ ১৯শে জুলাই রাজধানীর শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে ই-পাসপোর্ট বিষয়ক চুক্তি সইয়ের কথা রয়েছে। এতে জার্মান পররাষ্ট্র প্রাতিমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিতি থাকবেন।

ঐ দিন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

হাই প্রোফাইল বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ বাংলাদেশ ও জার্মানীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এ ছাড়া সম-সাময়িক বৈশ্বিক, আঞ্চলিক ও দুই দেশের রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়েও মতবিনিময় করবেন তিনি।

সূত্র জানায়, গত এক দশকে জার্মানীর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে। ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানীতে জার্মানীর অবস্থান এক নম্বরে। তাছাড়া বাংলাদেশে দেশটির বিনিয়োগও বাড়ছে। সম্প্রতি ঢাকাস্থ জার্মান দূতাবাস ও বাংলাদেশে জার্মানিভিত্তিক ব্যবসায়ী কমিউনিটি যৌথভাবে জার্মান বিজনেস কাউন্সিল (জিবিসি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD