শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

আজই মুক্তি পেতে পারেন এটিএম আজহার : আইনজীবী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

জামায়াতনেতা এটিএম আজহারের খালাসের পর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, জামায়াতনেতা এটিএম আজহারের রায়ের সংক্ষিপ্ত কপি আজকে সরবরাহ করবেন আপিল বিভাগ। এতে করে আজ মঙ্গলবার (২৭ মে) বা আগামীকাল বুধবার (২৮ মে) জামায়াতনেতা এটিএম আজহার কারামুক্তি পাবেন।

শিশির মনির বলেন, এই মুহূর্ত থেকে এটিএম আজহার ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে সত্য প্রকাশিত হয়েছে। মিথ্যা দূর হয়েছে। মঙ্গলবার সকালে রায়ের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম আজকেই যেন মুক্তি পান এজন্য আজহারের আইনজীবীরা আদালতের কাছে অনুমতি চাইলে আদালত দ্রুত ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।

এর আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মঙ্গলবার সকালের দিকে পিনপতন পরিবেশে এ রায় ঘোষণা করেন।

রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা বাতিল করে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতনেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। এ প্রথম মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি আপিল বিভাগে খালাস পেলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD