শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই : আলী রীয়াজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই। সেই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে বলে জানান তিনি।

সোমবার (২৬ মে) জাতীয় সংসদ ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষে সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত।

আলী রীয়াজ বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। কিছু জায়গায় আইনজীবীদের মতামত নেওয়ার কথা অনেকে বলেছে। নির্বাচন কমিশনের জন্য পূর্ণাঙ্গ আইন করার ব্যাপারে সবাই একমত। স্থানীয় সরকার নির্বাচন ইসির অধীনে নেওয়ার জন্য অধিকাংশ দল একমত এবং নির্বাচিত গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে জনগণের মতামত জানতে বিবিএসের মাধ্যমে জরিপ চালানোর সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচন কমিশনের বিষয়ে তিনি আরও জানান, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তদন্ত করে সংসদীয় স্থায়ী কমিটি আইনগত ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন প্রেরণের বিধান করতে একমত হয়েছে অধিকাংশ দল। তবে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সংসদ নির্বাচনে বারিত করার লক্ষ্যে আরপিও সংশোধন করার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দলগুলো। সেই সঙ্গে ভোট জালিয়াতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একমত অধিকাংশ দল। পৃথক তিনটি পাবলিক সার্ভিস কমিশন করার প্রস্তাবে অধিকাংশ দল নীতিগতভাবে একমত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD