শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে দরকার জনভিত্তিক উন্নয়ন: অর্থ উপদেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ মে, ২০২৫

অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত খরুচে প্রকল্প বাদ দিয়ে জনভিত্তিক উন্নয়ন দরকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশের যৌথ আয়োজনে ‘উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, অতীতে অনেক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত খরুচে প্রকল্প হাতে নেওয়া হতো। মানুষের জন্য এমন প্রকল্পই গ্রহণ করা দরকার, যাতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

তিনি বলেন, নীতিমালা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে জনগণের কথা বিবেচনা করা উচিত। উন্নয়নের ধারাবাহিকতায় নীতি-নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে, যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায়। এতে সেই প্রকল্প থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, এসব প্রতিষ্ঠানে স্বচ্ছ অডিটের দিকে গুরুত্ব দিতে হবে। শুধু সংখ্যার ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন এবং সম্ভাব্যতা যাচাই করে প্রকল্প হাতে নিতে হবে। তবেই আশানুরূপ ফল পাওয়া যাবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD