শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ইশরাকের বিষয়ে আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই : আসিফ মাহমুদ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বিএনপিনেতা ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার বিষয়ে নিজের ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটে যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, অবাঞ্ছিত ঘোষণা করে ব্যক্তিগতভাবে তার ওপর দায় চাপিয়ে এবং দোষারোপ করাটা সমীচীন হচ্ছে না। আদালতে বিচারাধীন ছাড়াও আইনি জটিলতার কারণেই ইশরাকের মেয়র হওয়ার পদের দায়িত্ব নেবার বিষয়ে প্রতিবন্ধকতা রয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টা হিসেবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো লাভ নেই বরং আইনি লড়াই করেই জিতে আসতে হবে‌। পাশাপাশি সরকার জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। বিশেষজ্ঞদের মতামতের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আসিফ মাহমুদ সজীব ভূইয়া আরও বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত আমি একা নিচ্ছি না। এখানে সরকার কাজ করছে। আর সরকার যখন কাজ করে তখন ব্যক্তি হিসেবে করে না।

এর আগে, সাভারে আয়োজিত ‘যুব সমাবেশ ২০২৫’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা। সেখানে উদ্যোক্তা হওয়ার প্রতি জোর দেন আসিফ মাহমুদ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD