শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

পুলিশকে সুরক্ষা দিতে জনগণেরও দায়িত্ব রয়েছে: পরিকল্পনা উপদেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

জনগণের নিরাপত্তা নিশ্চিতে যেভাবে পুলিশ দায়িত্ব পালন করে, ঠিক তেমনিভাবে সৎ পুলিশদেরও রক্ষার দায়িত্ব জনগণের ওপর বর্তায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (২০ মে) সকালে বরিশাল সার্কিট হাউসে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিলোয়ার হোসেন।

তিনি বলেন, শুধুমাত্র একতরফাভাবে উন্নয়ন সম্ভব নয়। জনগণ এবং প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলেই টেকসই উন্নয়ন সম্ভব হবে।

ড. মাহমুদ আরও বলেন, আমরা আশা করি যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশে দায়িত্ব নেবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই একটি কার্যকর ও দায়বদ্ধ স্থানীয় সরকার গঠন সম্ভব।

তিনি দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য পরিস্থিতি তুলে ধরে বলেন, নদী ভাঙনের কারণে যেমন মানুষের দারিদ্র্য বেড়েছে, তেমনি দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় লবণাক্ততা, জলাবদ্ধতা এবং কৃষিজমির উর্বরতা হ্রাস এই সমস্যাগুলোও দরিদ্র জনগোষ্ঠী সৃষ্টি করছে।

তিনি জানান, সুনামগঞ্জ, জামালপুর ও ময়মনসিংহ এক সময় চরম দারিদ্র্যের অঞ্চল ছিল। এখন দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা, বরিশাল এবং খুলনার কিছু নিচু এলাকা একইভাবে প্রভাবিত হচ্ছে। কৃষিতে ঘের নির্মাণ ও বাঁধ দেওয়ার কারণে জলাবদ্ধতা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র মানুষরা।

আলোচনায় তিনি আরও বলেন, দেশের অতীত অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিচ্ছি। ছাত্র ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনের চেষ্টা চলছে। তবে মাঝে মাঝে পুরনো অনিয়ম ফিরে আসার প্রবণতা দেখা যায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি। আমাদের একমাত্র লক্ষ্য হলো একটি সুশাসিত, গণতান্ত্রিক ব্যবস্থার ভিত গড়ে তোলা, যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয় জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD