শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

যশোরের সাবেক মেয়র রেন্টু ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫

যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এবং তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) দুপুরে যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।

জহিরুল ইসলাম রেন্টু যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের চাচাতো ভাই।

এ বিষয়ে দুদকের পিপি সিরাজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরিবর্তিত সময়ে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জেলা যুবলীগের সভাপতি ও যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর বিরুদ্ধে ‘পারমিশন কেস’ করে দুদক। সেই অভিযোগে তার স্ত্রী শামীমা শারমিন এবং ছেলে সায়েদ আনান চাকলাদারকেও আসামি করা হয়।

তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অনুসন্ধান আবেদনে উল্লেখ করা হয়েছে রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

এ বিষয়ে নিযুক্ত তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক আল-আমীন অনুসন্ধান চলাকালে জানতে পারেন আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে সমস্যা সৃষ্টি করতে পারে।

এ পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষে আদালতে আসামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD