শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

কুড়িগ্রামে বজ্রপাতে টহলরত বিজিবি সদস্যর মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে রিয়াদ হোসেন (৩২) নামে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১৪ মে) দিনগত রাত ১টার দিকে উপ‌জেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের শিমুলতলী গ্রামে এ ঘটনা ঘ‌টে।

রিয়াদ হোসেন জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপিতে কর্মরত ছি‌লেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

আহতরা হলেন, বিজিবি সদস্য হাবিলদার জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)।

জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, রাত ১টার দি‌কে রৌমারী সীমা‌ন্তের আন্তর্জাতিক সীমানা পিলার নম্বর-১০৫৪ এর নিকটবর্তী দাঁতভাঙ্গা ইউনিয়নের শিমুলতলী গ্রামে টহল দি‌চ্ছি‌লেন ক‌য়েকজন বি‌জি‌বি ও আনসার সদস‌্য। এ সময় বৃ‌ষ্টির স‌ঙ্গে বজ্রপাত হলে চার বিজিবি সদস্য ও একজন আনসার সদস্য বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন। এ সময় দাঁতভাঙ্গা বিওপি সদস্যরা তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভর্তি করা‌লে কর্তব্যরত চিকিৎসক বি‌জি‌বি সদস‌্য রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকি দুজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মে‌ডি‌কেল কর্মকর্তা (আরএমও) ডা. নবিউল ইসলাম জানান, বজ্রপাতের শিকার হয়ে এক বিজিবি সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আরও দুই বিজিবি সদস্যের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লুৎফর রহমান জানান, সীমান্তে টহল দিচ্ছিল তারা। এ সময় বজ্রপাতে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD