শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

ঈদ বোনাস না পেলে সারাদেশে দোকান-শপিংমল বন্ধ রাখার আল্টিমেটাম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ঈদের আগে ৬০ লক্ষাধিক দোকান কর্মচারী ঈদ বোনাস না পেলে সারাদেশের দোকান পাট ও শপিংমল অচল হবে বলে আল্টিমেটাম দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, সারাদেশে দোকান, শপিংমল, চেইনশপ, ডিপার্টমেন্টাল স্টোর, রিটেইল শপ, হোলসেল, ইলেকট্রিক দোকান, সেলুন, বিউটি পার্লার, ওষুধের দোকান এই ১০টি সেক্টরে প্রায় ৬০ লক্ষাধিক দোকান কর্মচারী কাজ করে। এই কর্মচারীরা একদিকে প্রতিনিয়ত দেশের মানুষকে সেবা দিয়ে আসছেন। যে মানুষেরা দেশের জনগণের জন্য নিজেদের বিশ্রাম, বিনোদন, আরাম-আয়েশ পরিত্যাগ করে শ্রম দিয়ে যাচ্ছেন, সেই মানুষগুলোই তাদের জীবনের মৌলিক চাহিদা তো দূরের কথা, তাদের আইন সংগত অধিকার থেকেও বঞ্চিত।

তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে শ্রমিক কর্মচারীদের ঈদ বোনাস এখন আর মালিকদের ইচ্ছার বিষয় না। বরং ঈদ বোনাস, এখন শ্রমিক কর্মচারীদের আইন সংগত অধিকার। বছরে দুইটি ভাগে দেশের সব শ্রমিক কর্মচারীরা ২টি ঈদ বোনাস পেয়ে থাকেন। প্রত্যেকটি ঈদ বোনাসের পরিমাণ ১ মাসের বেতনের সমান। কিন্তু ব্যত্যয় ঘটে কেবল মাত্র দেশের ৬০ লক্ষ দোকান কর্মচারীদের ক্ষেত্রে।

সম্মেলনে উপস্থিত ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হযরত আলী মোল্লা, আবু বক্কর সিদ্দিক, আব্দুস সালাম, পরেশ মজুমদার, ফজল হক প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD