শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

গানকে ব্যবহার করে মমতাজ স্বৈরাচার হাসিনাকে সহায়তা করেছেন : পিপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের চার দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। এদিন রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, ‘যখন মমতাজ গান গাইতেন, তখন তাকে সব দলমতের মানুষ পছন্দ করত। কিন্তু মানুষের সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে গানকে ব্যবহার করে মমতাজ বেগম স্বৈরাচার শেখ হাসিনাকে সহায়তা করেছেন।’

ঢাকার চিফ মেট্রোপলিটন (সিএমএম) আদালতে আজ মমতাজকে হাজির করে পুলিশ। এদিন আদালতে তার সাত দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তার চার দিন রিমান্ডের আদেশ দেন।

গতকাল সোমবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ধানমণ্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুর ২টা ১৭ মিনিটে মমতাজকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তার মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল। কড়া পুলিশি নিরাপত্তায় তাকে হাঁটিয়ে আদালতে নেওয়া হয়। তখন সাংবাদিকদের ক্যামেরা দেখে মাথা নিচু করে মুখ লুকানোর চেষ্টা করেন মমতাজ। এরপর বিকেল ৩টায় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তোলা হয়।

আদালতের এজলাসে তোলার সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী ‘ফাইট্টা যায়’ স্লোগান দিয়ে মমতাজের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের বাধা দেন।

রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকী বলেন, ‘যখন মমতাজ গান গাইতেন, তখন তাকে সব দলমতের মানুষ পছন্দ করত। কিন্তু মানুষের সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে গানকে ব্যবহার করে মমতাজ বেগম স্বৈরাচার শেখ হাসিনাকে সহায়তা করেছেন। সিংগাইর এলাকার মানুষজন খুবই সহজ সরল। তাদের ভোটাধিকার কেড়ে নেয় মমতাজ বেগম। আমাদের পার্লামেন্টে এক মিনিটে খরচ হয় কয়েক কোটি টাকা। কিন্তু তিনি সেই পার্লামেন্টে শেখ হাসিনাকে নিয়ে গান গাইতেন। তিনি গানে বলেন, শেখ হাসিনার মতো নেত্রী বিশ্বে নাই। এ সময় সবাই শেম শেম বলতে থাকেন।’

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, ‘মমতাজ আরও বলেন, খালেদা জিয়ার বাবার নাম নাকি তিনি জানেন না। এটা কেমন কথা। দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়েও তুচ্ছ-তাচ্ছিল্য করেন এই মমতাজ। ফ্যাসিস্ট হাসিনাকে মমতাজদের মতো শিল্পীরা কেউ গান গেয়ে, কেউ ক্রিকেট খেলে, কেউ কবিতা লিখে, কেউ অভিনয় করে উজ্জীবিত করেছে। শেখ হাসিনার যখন মন খারাপ থাকত, তিনি যখন অবসর সময় কাটাত তখন মমতাজ তাকে গান শোনাত। হাসিনা ফ্যাসিজমকে দেশে প্রতিষ্ঠিত করার জন্য মমতাজদের মতো শিল্পীদের ব্যবহার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মমতাজরা শেখ হাসিনাকে উজ্জীবিত করেছে, অর্থ সহায়তা দিয়েছে। তার সাত দিনের রিমান্ড মঞ্জুর প্রার্থনা করছি। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।’

এরপর, মমতাজের রিমান্ড শুনানি শেষে বেলা সাড়ে ৩টায় সিএমএম আদালতের সাততলায় অবস্থিত ১৮ নম্বর কোর্ট থেকে মমতাজকে লিফটে করে হাজতখানায় নিতে যান পুলিশ সদস্যরা। এ সময় কিছু আইনজীবী বাধা দেওয়ার চেষ্টা করেন। তারা দাবি করেন, মমতাজকে হাঁটিয়ে হাজতখানায় নিতে হবে। পরে এ নিয়ে হট্টগোল সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ সদস্য এসে মমতাজকে লিফটে করে নিচে নামিয়ে হাজতখানায় নেয়।

মামলার নথি থেকে গেছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লাগে। তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ওইদিন দিনগত রাত ৩টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পাওয়া যায়। পরে সাগরের লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহত সাগরের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ২৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD