শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে দেড় কোটি টাকার গম উত্তোলনের চেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ জুলাই, ২০১৮

মোঃ নজরুল ইসলাম কোটচাঁদপুর, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলামের স্বাক্ষর জাল করে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৭’শ মেট্রিক টন গম উত্তোলনের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ নিয়ে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। এই ভুয়া বরাদ্দ ছাড়াতে কোটচাঁদপুর ছাত্রলীগের কতিপয় নেতা তদ্বীর করেন। ফলে দেড় কোটি টাকার গম তছরুপের হাত থেকে বেচে যায়।

খবরের সত্যতা স্বীকার করে কোটচাঁদুপর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, ৩০ জুনের আগে ত্রান মন্ত্রানালয় থেকে প্রকল্পের বিপরীতে ৭০০ মেট্রিক টনের একটি বরাদ্দ যাচাই বাছাই করার জন্য পাঠানো হয়। সে মোতাবেক জেলা প্রশাসকের দপ্তর থেকে কোটচাঁদপুর পাঠানো হলে যাচাই বাছাই করে দেখা যায় প্রকল্পগুলো সঠিক না। তাছাড়া বিষয়টি উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলামের নজরে আনলে তিনি জানান, তিনি এ ধরণের কোন বরাদ্দ চেয়ে তিনি চিঠি পাঠাননি।

নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা আরো জানান, এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম তার সাক্ষর জাল করে কেউ এ ধরণের ভুয়া চিঠি দিয়েছেন বলে লিখিত দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যানের সিএ রাশেদুল ইসলাম জানান, মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি দেখে আমরা নিশ্চিত হই তাতে উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষরটি জাল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD