শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

অভিবাসন ইস্যুতে পদত্যাগের হুমকি দিলেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুলাই, ২০১৮

ফের চ্যালেঞ্জের মুখে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গলা মার্কেল। অভিবাসন ইস্যুতে মার্কেলের সঙ্গে মতোবিরোধের জেরে মন্ত্রীসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফার।

রোববার (১ জুলাই) হোর্স্ট সিহোফারের এই ঘোষণার পর কার্যত হুমকির মুখে পড়েছে অ্যাঙ্গেলা মার্কেলের সরকার।

মার্কেলের অভিবাসন প্রস্তাব সংক্রান্ত এক দলীয় আলোচনা সভায় হোর্স্ট সিহোফার জানান, তিনি স্বরাষ্টমন্ত্রী এবং তার দল ক্রিশ্চিয়ান স্যোসাল ইউনিয়ন (সিএসইউ)-এর পদ থেকে সরে যেতে প্রস্তুত।

হোর্স্ট সিহোফার পদত্যাগ করলে তা নতুন চ্যালেঞ্জে ফেলবে মার্কেল প্রশাসনকে। মাত্র তিন মাস আগে ক্রিশ্চিয়ান স্যোশাল ইউনিয়ন (সিএসইউ) অ্যাঙ্গেলা মার্কেলের দলের সঙ্গে সরকার গঠন করে।

অভিবাসন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মতো জার্মানির এক পক্ষ অভিবাসীদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেয়ার পক্ষে। বিপরীত মতাবলম্বীরা চাইছে সীমান্তে অভিবাসীদের জন্য বেশি কড়াকড়ি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD