শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

গণহত্যায় শহীদদের স্মরণ আলো নিভিয়ে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ মার্চ, ২০১৮

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যায় শহীদদের স্মরণে রোববার রাত ৯টা থেকে ৯টা এক মিনিট পর্যন্ত আলোহীন (ব্ল্যাকআউট) কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের হাজার হাজার মানুষ এই কর্মসূচি পালন করে।

রাজধানীর শ্যামলীর বাসিন্দা জাহিদ হোসেন বলেন, হাজার হাজার মানুষ রাত ৯টায় বিদ্যুতের বাতির সুইচ বন্ধ করে এক মিনিট আলোহীন কর্মসূচিতে অংশ নেয়। তিনি বলেন, স্বাধীনতা ঘোষণার আগ মুহূর্তে ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলায় শহীদদের প্রকৃতভাবে বাংলাদেশ স্মরণ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, ব্ল্যাক আউট কর্মসূচি পালনের সময় সারা দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও বেশির ভাগ মানুষ তাদের বিদ্যুতের সুইচ অফ করে ২৫ মার্চ কালরাতে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে শহীদদের স্মরণ করে।

এর আগে ২০১৭ সালে জাতীয় সংসদের ১৪ তম অধিবেশনে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠন ২৫ মার্চের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার ব্ল্যাক আউট কর্মসূচি পালন করে।

বাঙালির মুক্তির আন্দোলন নস্যাৎ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় বিশ্বের ইতিহাসের বর্বরতম গণহত্যা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD