শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যশোরে ২ পাইলট নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: যশোরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ

যশোরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পানিতে বিধ্বস্ত হয়েছে। রবিবার রাতে সদর উপজেলার বুকভরা বাঁওড়ের মধ্যে বিমানটি পড়ে যায়। এতে দুই পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ।

আইএসপিআরের সহকারী পরিচালক (এডি) রেজাউল করিম শাম্মী জানান, রাত্রিকালীন প্রশিক্ষণ হিসেবে রাত ৯টার দিকে যশোরের মতিউর রহমান বিমানঘাঁটি থেকে একটি কেএইটডব্লিউ প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করেন সিরাজুল ও এনায়েত। কিছুক্ষণ পর সেটি যশোরের ফরিদপুর গ্রামের বুকভরা বাঁওড়ে বিধ্বস্ত হয়। এতে তারা দুজনই নিহত হন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়াও একই তথ্য জানান। দেয়াড়া ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম মোস্তফা
বলেন, রাত সোয়া ৯টার দিকে বিকট শব্দে বিমানটি বুকভরা বাঁওড়ে বিধ্বস্ত হয়। পরে স্থানীয় লোকজন ও জেলেরা বাঁওড়ের আশপাশে ছুটে গেলেও পাইলটদের দেখতে পাননি এবং সাধারণের পক্ষে বিমান উদ্ধারের সক্ষমতা না থাকায় খুব বেশি তৎপরতা চালাতে পারেননি।

খবর পেয়ে ফায়ার সর্ভিস, পুলিশ, বিমানবাহিনীর বেশ কয়েকটি দল ঘটনাস্থলে যায়। তবে বৃষ্টির কারণে উদ্ধারকাজ শুরু করতে বিলম্ব হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD