বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক,বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা বিএনপির গৃহীত কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৯ জানুয়ারি সকালে স্থানীয় শহরের স্টেশন বাজার সংলগ্ন পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে এ আলোচনা সভা,দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ্ মো:ওয়ারেছ আলী মামুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সফিউর রহমান সফি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল,সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রোমেল, সাজ্জাদ হোসেন পল্টন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুমন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীব, জেলা জাসাসের সভাপতি রেজভী আল জামালী রঞ্জু, জেলা কৃষক দলের আহব্বায়ক মাজেদুল ইসলাম ছাত্তার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সাইদা আক্তার শ্যামা, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মমিন আকন্দ কাওছার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।