শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

রাজশাহীতে বুলবুল বরিশালে সরোয়ার সিলেটে বিএনপির প্রার্থী ঘোষণা আজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ জুন, ২০১৮

জার্মানবাংলা টোয়েন্টিফোর ডটকম: রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে রাখলেও বরিশালে প্রার্থী বদলে মজিবর রহমান সরোয়ারকে প্রার্থী করেছে বিএনপি।

রোববার (২৪ জুন) রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেও একই দিন অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোমবার (২৫ জুন) সিলেটের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবেন তারা।

সিলেটে জোট শরিক জামায়াতে ইসলামীকে ছাড় দেওয়ার গুঞ্জন থাকলেও সাংবাদিকদের প্রশ্নে তা উড়িয়ে দেন ফখরুল।

সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবারও মেয়র প্রার্থী হতে বিএনপির মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী ঠিক করতে রোববার ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি তথা মনোনয়ন বোর্ড।

এরপর সাংবাদিকদের সামনে এসে বরিশাল ও রাজশাহীতে দলের মেয়র প্রার্থীদের নাম জানান বিএনপি মহাসচিব ফখরুল।

এর আগে বৃহস্পতিবার বিএনপির মনোনয়ন বোর্ড তিন সিটিতে প্রার্থী হতে ইচ্ছুক বুলবুল, সরোয়ারসহ ১৭ জনের সাক্ষাৎকার নিয়েছিলেন।

বরিশালে এবারও প্রার্থী হতে সাক্ষাৎকার দেন বর্তমান মেয়র আহসান হাবীব কামালও। ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শওকত হোসেন হিরণকে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি।

তাকে বদলে যাকে বিএনপি প্রার্থী করেছে, সেই সরোয়ার আগে বরিশালের মেয়র ছিলেন। তিনি দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের দায়িত্বেও রয়েছেন।

বরিশালে আওয়ামী লীগ প্রার্থী করেছে সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সাদেক আবদুল্লাহকে।

রাজশাহীতে এবারও নৌকা প্রতীকে মেয়র হতে লড়বেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যিনি একবার মেয়র নির্বাচিত হওয়ার পর ২০১৩ সালের নির্বাচনে বুলবুলের কাছে হেরেছিলেন।

সিলেটে বিএনপি এখনও প্রার্থী ঠিক না করলেও আওয়ামী লীগ গতবার হেরে যাওয়া বদরউদ্দিন আহমদ কামরানকেই প্রার্থী করেছে। তিনিও একবার মেয়রের দায়িত্ব পালনের পর গতবার আরিফুল হকের কাছে হেরেছিলেন।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত। এরপর ৩০ জুলাই ভোটগ্রহণ হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD