শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই: কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুন, ২০১৮

জার্মানবাংলাটুয়েন্টিফোরডটকম, ঢাকা: আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২২ জুন) ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংলাপের কোনও প্রয়োজন তো দেখছি না। গতবার তারা (বিএনপি) সেই ট্রেন মিস করেছে। খালেদা জিয়ার প্রত্যাখ্যানের ভাষাটা এখনও কানে ভাসে। সাবেক প্রধানমন্ত্রীর মুখের অশালীন-অশ্রাব্য সেই ভাষা ভাবতে এখনও লজ্জা লাগে। সেদিন তারা বুঝিয়ে দিয়েছে তারা সংলাপ চান না। তারা আলোচনা চান না। এখন তারা সংলাপ চায়। কিন্তু এখন সংলাপের কোনও প্রয়োজন নেই।’

দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ধিত সভার কর্মসূচি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, বিএনপি কী চায় তা তারা নিজেরাও জানে না। আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে। আমরা কী চাই সেটা বলতে আমাদের কোনও সমস্য নাই।

এছাড়া তিনি বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও নাকচ করে দেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে উল্টো জানতে চান, নিরপেক্ষতা বলতে কী বুঝাতে চাইছে, কারা নিরপেক্ষ? নিরপেক্ষতার সংজ্ঞা বিএনপির কাছে আমি জানতে চাই। বিএনপির কাছে তাদের দলের লোকজন নিরপেক্ষ। আর বাকি সবাই হচ্ছে পক্ষপাত দুষ্ট। তারা একদিকে বলে নির্বাচনে যাবে, আরেকদিকে বলে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তারা আসলে কোনটা চায়? তাদের কোনও বিষয়ই পরিষ্কার নয়। তাদের বক্তব্য সকালে একরকম বিকালে আরেক রকম। একেক নেতা একেক কথা বলে। কার কথা সঠিক, কোন কথা সঠিক?’

নির্বাচন বানচালের কোনও ষড়যন্ত্রের আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আশঙ্কা তো থাকবেই। তবে এবার আমরা খুব কনফিডেন্ট। এবার গতবারের মত জ্বালাও পুড়াও করে কেউ পার পাবে না। আবারও বলছি কেউ যদি রঙিন খোয়াব দেখতে চান সে রঙিন খোয়াব আর সফল হবে না।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমসহ অনেকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD