শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

বিকেলের শরৎ

ফিরোজ মাহমুদ, লন্ডন, যুক্তরাজ্য:
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

হিমেল বাতাশ মৃদু শিহরণ
নিঃশব্দ নিভৃত কোমল ।
সুনসান চারিদিক !

ঝরে পল্লব রঙিন পাতা
হলুদ কমলা লাল
নানান বাহারী রঙ
সয়লাব একাকার
বনভুমি ঢেকে যায়
রঙিন চাদরে
জমিনের সব ।

শীর্ন শাখা-হারানো যৌবন
নিঃসংগ দাঁড়ানো ম্যাপেল
ওক পাইনের সারি ।

উড়ে যায় বুনো পাখি- গাংচিল
সাদা হাস আরো কত কিযে ?
সাদা মেঘ নীল আকাশ
উড়ে যায় কাশবন
গোধুলির সোনালী রোদে ।

ছোট ছোট সাদা হাসি
ফুল ফোটে এখানে সেখানে
যেন কালো মেয়ে নাকফুলে
সেজেগুজে হাওয়ার দোলে ।

আঁকাবাঁকা হাঁটা পথ
গেছে দুরে বহু দুরে
মেঘেদের কোল ঘেসে
লোকালয় ফেলে রেখে
হাঁকডাক ভুলে গিয়ে
প্রশান্ত জীবনের স্রোতে ॥

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD