শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা 

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,’ বিশ্বে মেরিনারদের গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছি। শিপিংখাতে দক্ষ জনবল তৈরিতে এটি একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হবে।’নৌখাতের উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন,’ এখাতের দুর্নীতি -অনিয়ম খুঁজে বের করা হবে। দ্বায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ‘

রবিবার (২২ সেপ্টেম্বর) বরিশাল জেলার কর্নকাঠীর বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনের পর ব্রিফিংকালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পাহাড় এলাকাতে সম্প্রীতি বিনষ্টকারী কোন ইন্ধন যেনো না ঢুকে সেদিকে নজর দিতে হবে৷ সকলের ঐক্য ও সৌহার্দ বজায় রাখতে হবে।’ মব জাস্টিস প্রসঙ্গে বলেন, আমি মব জাস্টিস’ অপছন্দ করি। সকলের আইন- কানুন মেনে চলা উচিত।’

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত মেরিন একাডেমির শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন করেন এবং একাডেমিক ভবনের সামনে গাছের চারা রোপণ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয় সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, একাডেমির অধিনায়ক কমান্ডেন্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান,জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো: বেলায়েত হোসেন,উপসচিব মো: জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD