শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে অবাক হয়েছি: পররাষ্ট্র উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা, ০৮ সেপ্টেম্বর: সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শান্তি রক্ষার জন্য সে দেশের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এ প্রসঙ্গে তিনি রাশিয়া-ইউক্রেন এবং ইসরাইল-হামাস পরিস্থিতির সঙ্গে বাংলাদেশ পরিস্থিতির উল্লেখ করায় অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।  

গত রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ‘শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা বাংলাদেশের জন্য উদ্বেগের কিনা’ শীর্ষক এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক। উনি (ভারতের প্রতিরক্ষামন্ত্রী) এ ধরনের কথা কেন বললেন? আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোন অবস্থাতেই মনে করি না, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ-বিগ্রহ হওয়ার কোন সম্ভাবনা  আছে।

তিনি বলেন, উনি এটা তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের জানতে হবে।  এছাড়া, ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সঙ্গে যে সমস্যা হয়েছে তাতে করে ভারতের যুদ্ধ প্রস্তুতির কী সম্পর্ক? রাশিয়া-ইউক্রেন এবং ইসরাইল-হামাস পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের কীভাবে তুলনা হয়, এটাও আমার বোধগম্য নয়। আমরা দেখব, কেন তিনি এ রকম কথা বলেছেন।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এ ধরনের বক্তব্য বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ কিনা, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমি এখনও মনে করি উনি (রাজনাথ সিং) এটা অভ্যন্তরীণ কনজাম্পশনের জন্য বলেছেন। কাজেই, এ বিষয়ে আমি কোন স্পেকুলেট করতে চাই না । আমরা অবশ্যই দেখব এটা কী হচ্ছে, কেন হচ্ছে।

রোহিঙ্গাদের অনুপ্রবেশ বিষয়ে সরকারের অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা খুব স্পষ্ট করেই বলেছি আমাদের পক্ষে আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেওয়া সম্ভব নয়।  কিছু কিছু মানুষ ঢুকে যাচ্ছে, এটা আমরা জানি। সেটাকে যতটুকু সম্ভব আমরা ঠেকানোর চেষ্টা করছি। যাদেরকে আমরা ধরতে পারছি, বিজিবি প্রতিদিনই তাদের ফেরত পাঠাচ্ছে।

তিনি বলেন, ইউএনএইচসিআর চায় আমরা রোহিঙ্গাদের আশ্রয় দেই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি, আমরা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের যেটুকু ভূমিকা নেওয়া প্রত্যাশিত তার চেয়ে বেশি আমরা পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব নয়। যারা আমাদের উপদেশ দিতে আসে বা চায়, তারা বরং তাদেরকে (রোহিঙ্গাদের) নিয়ে যাক।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD