শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

টয়েলেট থেকে উদ্ধার হওয়া শিশুর দায়িত্ব নিলেন আমেরিকা প্রবাসী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

জার্মান-বাংলা টুয়েন্টিফোর, দিনাজপুর: দিনাজপুরে হাসপাতালের টেয়েলেটের প্যান ভেঙে উদ্ধার করা নবজাতকটির অবশেষে স্থায়ী ঠিকানা হয়েছে স্বপ্নের দেশ আমেরিকায়। গত ১৯ জুন শহরের বাসিন্দা আমেরিকা প্রবাসী এক দম্পতি সকল আইনি পক্রিয়া সম্পন্ন করে ছেলে শিশুটিকে তাদের উত্তরাধীকারী হিসেবে গ্রহণ করেছেন। এ সময় হাসপাতালের সবার মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
জানা যায়, ১১ জুন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে অবিবাহিত এক কলেজ ছাত্রী ছেলে শিশুটিকে জন্ম দেয়। পরে সে ওই সন্তানকে হত্যার জন্য টয়লেটের প্যানের মধ্যে মাথা ঢুকিয়ে দেয়।
এ সময় টয়লেটের ভেতর থেকে নবজাতকের কান্না শুনতে পেয়ে ওয়ার্ডের অন্যান্য রোগীর স্বজনরা নার্সদের খবর দেন। খবর পেয়ে নার্স এবং ওয়ার্ড বয় ছুটে গিয়ে টয়লেটের প্যান ভেঙে নবজাতকটিকে উদ্ধার করে। সঙ্গে মাকেও সেখান থেকে উদ্ধার করে গাইনি ওয়ার্ডে ও নবজাতককে আহত অবস্থায় শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।
যার জীবনটাই ছিল অনিশ্চিত। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে আজ সেই শিশুর ঠিকানা হলো দূর পরবাস আমেরিকায়।
দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বক্সী বাচ্চুর মধ্যস্থতায় আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ সোহেল রানা গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে সকল আইনি পক্রিয়া সম্পন্ন করে আমেরিকা প্রবাসী ওই দম্পতির কোলে তুলে দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD